1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
অতিরিক্ত ডিআইজি চট্টগ্রামের সন্তান শহীদুল্লাহ - Ekattor Bangladesh TV
May 9, 2026, 7:31 am

অতিরিক্ত ডিআইজি চট্টগ্রামের সন্তান শহীদুল্লাহ

বিশেষ প্রতিবেদক
  • Update Time : Thursday, June 2, 2022
  • 456 Time View

চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ছেন।বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতির কথা জানানো হয়।

এসপি শহীদুল্লাহ পুলিশের ২৪তম ব্যাচের মাধ্যমে এএসপি হিসেবে সিলেট জেলায় কর্ম জীবন শুরু করেন। এরপর র‌্যাবসহ দেশের নানা জায়গায় কর্মজীবন পার করে দীর্ঘ সময় ধরে সিএমপির এসি ট্রাফিক, এডিসি ডিবি, ডিসি ডিবি, ডিসি কাউন্টার টেররিজম, ডিসি ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন।

এরপর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি পটুয়াখালীর এসপি হিসেবে পদোন্নতি পান পুলিশের মেধাবী এই কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।

চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান মোহাম্মদ শহীদুল্লাহ চট্টগ্রাম কলেজ থেকে মেধার সাথে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে পুলিশ বাহিনীর ক্যাডার সার্ভিসে যোগ দেন।

এদিকে মোহাম্মদ শহীদুল্লাহ ছাড়াও চট্টগ্রাম জেলার এসপি এস এম রশীদুল হক, সিএমপির উপ কমিশনার এস এম ফারুক উল হক ও এস এম মেহেদী হাসানও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV