কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ১৪ জন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সূত্র জানায় দীর্ঘদিন ধরে উক্ত আবাসিক হোটেলে অনৈতিক কাজের জন্য সুযোগ করে দিতো একটি মহল।
গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে ১৪ জন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসি জানান গত দুই বছর থেকে দেশে অনৈতিক কাজ বেড়েই চলছে। নতুন প্রজন্মের যুবক যুবতীরা ধংসের দিকে ধাবিত হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেন।