১৭ রমাদান উপমহাদেশের ঐতিহ্যবাহী দরবার “ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফ”-এ গাজওয়ায়ে ইয়াওমে বদর, উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা.) এবং খাজা নাসিরুদ্দীন চেরাগে দেহলভী (রহ.) এর ফাতেহা শরীফ উপলক্ষে হযরত খাজা শাহ্ নূর দরবেশ মাওলা (রহ.) প্রতিষ্ঠিত ‘ইয়াওমে বদর ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক হাফেজ মুফতি ড. নূর হোসাইন বলেন বদরের শহীদগণের স্মৃতি আমাদের ঈমানী শক্তিকে জাগ্রত করে।বর্তমান সময়ে তাদের বীরত্ব, ত্যাগ ও আদর্শ মুসলিম উম্মাহর সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন।
বর্তমান সাজ্জাদানশীন কুরাইশী হুজুর জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ, আধুনিকমনস্ক একজন আলেম তিনি দ্বীন, সমাজ ও সংস্কারের কল্যাণে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
মাহফিলে উক্ত দরবার শরীফের সাজ্জাদানশীন গোলামে আহলে বাইতে রাসুল (দ.) মাওলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কুরাইশী (মা.জি.আ.) বদরের মহান শহীদগণের শানে বীরত্বগাথা কাসিদা পরিবেশন করেন।
পরে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে ‘ইয়াওমে বদর ইফতার মাহফিল’ সম্পন্ন হয়।
উক্ত মাহফিলে দরবার শরীফের সম্মানিত আউলাদে পাক ও ভক্ত-আশেকগণ উপস্থিত ছিলেন।