1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
চট্টগ্রামের কর্ণফুলীতে কয়েক কোটি টাকার চিংড়ি রেণু আটক   - Ekattor Bangladesh TV
April 17, 2026, 10:45 pm

চট্টগ্রামের কর্ণফুলীতে কয়েক কোটি টাকার চিংড়ি রেণু আটক  

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, April 17, 2026
  • 3 Time View

গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এপ্রিল শুক্রবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় টেকনাফ হতে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ কোটি ২০ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেনু আটক করা হয়।

 

 

এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

 

 

 

জব্দকৃত চিংড়ি রেনু কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

 

 

 

 

 

সূত্র জানায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV