1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
ফেনীতে ৪ জন গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ - Ekattor Bangladesh TV
February 19, 2026, 5:40 am

ফেনীতে ৪ জন গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ

ফেনী প্রতিনিধি
  • Update Time : Sunday, May 22, 2022
  • 383 Time View

বিকেলে দাগনভূঞা ৩ মাস পর ১টি দুগ্ধ গাভী, ১ টি বাছুর উদ্ধারসহ ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মার্চে উপজেলার জায়লস্কর ইউনিয়নের বেলাল হোসেনের একমাত্র আয়ের উৎস ১টি দুগ্ধ গাভী ও ১ টি বাছুর চুরি হয়, চোর চক্রের সদস্যরা গাভী ও বাছুর চুরি করে অন্যত্র বিক্রি করে দেয়।

 

৩ মাস পর গতকাল ২২ মে বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানার বিরলী এলাকা থেকে গাভী ও বাছুর উদ্ধার করে এবং ৪ চোরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৪ আসামিরা হলো, জয়নাল আবেদীন বিপ্লব (২০) নোয়াখালী জেলার বদরপুর ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে। বর্তমান দাগনভূঞা উপজেলার উত্তর বারাহি গোবিন্দ গ্রামের সালেহ উদ্দিন মেম্বার বাড়ীর ভাড়াটিয়া। মোঃ জাবেদ উল্লাহ অনিক (২৩) ফেনী জেলার বিরলী গ্রামের মুন্সী বাড়ীর হাবিব উল্যাহ’র ছেলে। ছাইদুল হক (২৮) একই গ্রামের বড় কাজী বাড়ীর মৃত কালা মিয়ার ছেলে। আব্দুল মান্নান মানিক (২৭) পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর গ্রামের হাজী লাল মিয়ার বাড়ীর আব্দুল মোতালেবের ছেলে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান,আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV